হিজলায় গৃহবধূ ইসরাত জাহান ইমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় গৃহবধূ ইসরাত জাহান ইমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


কাজী মহসিন,হিজলা প্রতিনিধিঃআলোচিত ইশরাত জাহান ইমা হত্যার দাবীতে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে আজ ২৭ ই জুন সকাল ১১টার সময় আলহাজ্ব আবদুল জব্বার মেহমান কলেজ মাঠে বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় জনগন। মানববন্ধন থেকে বক্তারা বলেন ইমার মত আর কারো এমন নিষ্ঠুর মৃত্যুবরণ করতে না হয়,প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।গৃহবধূ ইমার স্বজনরা জানান পরকীয়া প্রেমে বাধা দেওয়ার কারণে তার বলি হলেন ইমা।এই পরকীয়ায় বাধা দেওয়ার কারণে তার স্বামী মহসিন ও তার পরিবার নিষ্ঠুরভাবে পুড়িয়ে হত্যা করেছে ইমাকে। তাই ঘাতক স্বামী মহসিনকে গ্রেপ্তার করার দাবী জানায় এবং সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার বিচারের দাবি করে।

এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে গত ১১ জুন উপজেলা সদর টেকের বাজারের ব্যবসায়ী মহসিন বেপারীর স্ত্রী ইশরাত জাহান ইমা তার স্বামীর বাড়িতে আগুনে দগ্ধ হয়ে তার শরীরের ১০০% পুড়ে যায়। আগুনে পোড়ার ৬ দিন পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন ইমার মৃত্যু হয়। ইমার বাবা বাদী হয়ে ২১ জুন ইমার স্বামী মহসিন সহ ৪ জনকে আসামী করে ইমাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মামলা দায়ের করে। আসামিদের মধ্যে মহসিনের বাবাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে।তাই এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে বাকিদের গ্রেফতারেরর দাবি জানায়।

Top