বরিশাল জেনারেল(সদর)হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল জেনারেল(সদর)হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট মৃত্যু হয়েছে


রফিকুল ইসলাম:করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বরিশাল জেনারেল(সদর)হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ড.এমদাদুল্লাহ খানের(৫৮)মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টা ৩৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,ডা. এমদাদুল্লাহ গত দু’দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভূগছিলেন।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে করোনার আইসিইউ ইউনিটে পাঠান চিকিৎসকরা।

এদিকে শুক্রবার তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। যার প্রতিবেদন হাতে পেলে জানা যাবে মৃত চিকিৎসক করোনা পজেটিভ ছিলেন কিনা।শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. এমদাদুল্লাহ হকের স্ত্রীও একজন চিকিৎসক। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার বাসা বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় আর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১২তম ব্যাচে এমবিবিএস পাশ করেন।

Top