বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় আট ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় আট ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত


রফিকুল ইসলাম:বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় আট ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বরিশাল নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা নগরের সদররোড, গীর্জামহলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।এ সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে নিরাপদ শারীরিক দূরত্ব উপেক্ষা করায় দুলাল ও আতিকুল ইসলাম নামে দুই ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরের বিষ্ণু প্রিয়া ফার্মেসির মাস্ক বিক্রয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত বিক্রয়কর্মী সজল এবং গির্জামহল্লা এলাকার অভিজাত কাপরের দোকানের বিক্রয়কর্মী মাস্ক না পরায় তাদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে মাস্ক না পরে আড্ডারত অবস্থায় আটক জুম্মান নামে এক ব্যক্তিকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া নগরের চৌমাথা ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আতাউর রাব্বী। অভিযানকালে নগরীর চৌমাথা ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মাস্ক না পরে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের জন্য আরও তিন জন যাত্রী ও পথচারীকে মোট এক হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।

Top