বরিশালে ১৮০ রোগীকে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে ১৮০ রোগীকে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে


রফিকুল ইসলাম:শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ স্লোগান উপজীব্য করে বরিশালে ১৮০ রোগীকে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে দেওয়া এসব অনুদানের চেক বিতরণ করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের সমাজসেবা বিষয়ক প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন প্রমুখ।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ১০ উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত ১৮০ রোগীর প্রত্যেককে ৫০ হাজার করে টাকার চেক দেওয়া হয়।

Top