বরিশালে নতুন করে আরও ৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে নতুন করে আরও ৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে


রফিকুল ইসলাম:বরিশালে নতুন করে আরও ৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭ জনে।বুধবার (১৭ জুন) জেলাটিতে ৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১৭৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বুধবার (১৮ জুন) দিনগত রাত ১২টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত আরও ৬০ জনের মধ্যে রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঁচ জন, আরআরএফের দু’জন, জেলা পুলিশের এক জন ও র‌্যাব-৮ এর চার সদস্য। বাকি আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ছয় জন নার্স ও চার জন স্টাফ ও এক জন মেডিকেল টেকনোলজিস্ট । এছাড়া বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন ব্যক্তি রয়েছেন।বাকিদের মধ্যে বরিশাল নগরের বগুরারোড, ভাটিখানা, বাংলাবাজার, বটতলা, নবগ্রাম রোড, সাগরদী, সদর রোড, রূপাতলী, কাউনিয়া, সিঅ্যান্ডবি রোড, বজলু কমিশনার গলি, আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ ও করিম কুটির এলাকার ২০ জন এবং মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে উজিরপুর উপজেলায় এক জন ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন পুলিশ সদস্য রয়েছেন।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৬০ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।উল্লেখ্য বরিশাল জেলায় মোটা আক্রান্তদের মধ্যে ২৭৬ জন নারী ও ৭৮১ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে রয়েছেন শূন্য থেকে ২০ বছরের মধ্যে ৫৬ জন, ২০ থেকে ৫০ বছরের মধ্যে ৮০৯ জন ও পঞ্চাশোর্ধ ১৯০ জন।

Top