পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মো.হাদিস মীরকে বরিশাল থেকে আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মো.হাদিস মীরকে বরিশাল থেকে আটক


রফিকুল ইসলাম:পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মো.হাদিস মীরকে বরিশাল থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।বৃহস্পতিবার (১৮ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, বুধবার (১৭ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকার হাদিস মীরের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এরপর রাতেই তাকে নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা করে তারা।

আটকের কোনো কারণ জানাতে পারেনি কাউনিয়া থানার ওসি। হাদিস মীরের নামে কোনো থানায় অভিযোগ বা মামলা আছে কিনা সে ব্যাপারেও তথ্য দিতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।আটকের ব্যাপারে ডিবি ডিএমপি কাউনিয়া পুলিশের সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত ১৬ জুন হাদিস মীরকে পানি সম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে চাকরি থেকে অব্যাহতি দেয়। মন্ত্রণালয়ের প্রশাসন/২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৯ জানুয়ারি প্রতিমন্ত্রীর প্রিভিলেজ স্টাফ হিসেবে এ হাদিস মীরকে ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

Top