আম্পানে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার প্রধানমন্ত্রীর সহায়তা পেলো - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আম্পানে ক্ষতিগ্রস্ত ৭৭ পরিবার প্রধানমন্ত্রীর সহায়তা পেলো


রফিকুল ইসলাম:প্রতিবন্ধী এবং ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করেছে বরিশালের জেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসব সহায়তা ‍প্রদান করা হয়।এসব পরিবারকে ১৫৫ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ৪ লাখ ৬৫ হাজার টাকা অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর বরিশালের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশাসন কুমার রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সমাজসেবার প্রবেশন অফিসার বরিশাল সাজ্জাদ পারভেজ, বরিশাল সদর উপজেলার পিআইও মো. কামরুজ্জামান।

Top