তালতলীতে সড়ক দুর্ঘটনায় ৮ বছরের শিশু নিহত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

তালতলীতে সড়ক দুর্ঘটনায় ৮ বছরের শিশু নিহত


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে সড়ক দুর্ঘটনায় হাসান নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে।এঘটনায় চালক ইমরান(২৬) কে আটক করেছে পুলিশ।মঙ্গলবার(০৯জুন) সকাল ৯টার দিকে তালতলী-ফকিরহার সড়কের ছোটভাইজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার ছোটভাইজোড়া এলাকার স’মিল শ্রমিক সুমন মোল্লার ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন,তালতলী-ফকিহার সড়ক দিয়ে শিশু হাসান রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারি চালিত আটো গাড়িতে থাক্কা খেয়ে চাকার নিচে পড়ে আহত হয় শিশু হাচান। পরে স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় চালক ইমরান ও তার আটো গাড়িটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Top