বানারীপাড়ায় কাওসার হত্যার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে
নিজস্ব প্রতিবেদক:বানারীপাড়ায় কাওসার হত্যার প্রধান অভিযুক্ত আসামীরা প্রকাশ্যেঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বানারীপাড়ার নলশ্রী গ্রামের মৃত: আব্দুল রব
কবিরাজ হাওলাদারের পুত্র কাওসার কবিরাজ (৩০) কে চলতি বছরের ১১ এপ্রিল সকাল সাড়ে১১টার দিকে ছত্তার হাওলাদারের পুত্র মোয়াজ্জেম হালাদার (৩৫),আউয়াল হাওলাদার(৩০),আব্দুলমালেক সিদারের পুত্র মনিরুল সিকদার(২৫), সাম ফকিরের পুত্র রাসেল ফকির (২০), হামেদহাওলাদারের পুত্র মেহেদি হাওলাদার(৩০), মৃত: আব্দুস ছত্তার হাওলাদার এর পুত্র কামাল(৪০) মিলেহত্যার উদ্দেশ্যে মাথায় ও ঘারে আঘাত করে।
একই দিন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজহাসপাতালে নেয়ার পথে মারা যান কাওসার কবিরাজ। এদের সর্বসাং : করফাকর। এ বিষয়েবানারীপাড়ায় থানায় দায়েরকৃত মামলা নং ৯,তারিখ : ২০। এদেরমধ্যে এজাহার থেকেকৌশলে মোয়াজ্জেম গং এর নাম এজাহার থেকে বাদ দেয়া হয়। মামলার বাদী রওশন আরাবেগম অভিযোগ করেন-আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আর তারা হুমকীধামকী দিচ্ছে। এতে আমি জীবনের চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছি।