শেবাচিম হাসপাতালে করোনায় আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বরিশাল প্রতিনিধি:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনায় আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।মৃত শামসুন্নাহার (৭০) পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী।মঙ্গলবার (০৯ জুন) বেলা পৌনে ৩টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এর আগে ০৬ জুন বেলা ১২টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। সোমবার ০৮ জুন ওই নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।