চিকিৎসক,নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

চিকিৎসক,নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে


আলোকিত বার্তা:চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে বরিশাল জেলায় মোট ৬৭৪ জনের করোনা শনাক্ত হলো।অপরদিকে গত ১ দিনে জেলায় সর্বোচ্চ ৪২ জন সুস্থতা লাভ করেছেন, যা নিয়ে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১০২ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।সোমবার (০৮ জুন) দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলায় আক্রান্ত ৫৯ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ জন ও রেঞ্জ ডিআইজি অফিসের ১ জন সদস্য রয়েছেন। এদিকে মেট্রোপলিটন পুলিশের ১৬ জনের মধ্যে সহকারি কমিশনার (এসি কোতোয়ালি) মো. রাসেলসহ একজন পরিদর্শক (ডিবি), ১ জন এসআই, ১ জন নায়েক, ১১ জন সদস্য ও একজন বাবুর্চি (সিভিলিয়ান) রয়েছে। যার সত্যতা নিশ্চিত করেছেন সহকারি কমিশনার (স্টাফ অফিসার) আ. হালিম।

পুলিশ সদস্য ব্যতিত বাকী আক্রান্তদের মধ্যে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ জন নার্স ও বেসরকারি হাসপাতালের ২ জন চিকিৎসক রয়েছেন।বাকিদের মধ্যে বরিশাল নগরের চাঁদমারী, রুপাতলি, সদর রোড, নবগ্রাম রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, বাংলাবাজার, স্ব-রোড, বগুড়া রোড, বিএম কলেজ রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কালু শাহ সড়ক, আলেকান্দা, কাশিপুর ও নবগ্রাম রোড এলাকার ৩২ জন রয়েছেন।অপরদিকে আগৈলঝাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার ৪ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫৯ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। উল্লেখ্য, গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরসহ সদর উপজেলায় ৫৭৭ জন, বাবুগঞ্জে ২৮ জন, উজিরপুরে ২০ জন, মেহেন্দীগঞ্জে ১০ জন, বাকেরগঞ্জে ২০ জন, হিজলায় ৫ জন, মুলাদীতে ১০ জন, বানারীপাড়ায় ৯ জন, আগৈলঝাড়ায় ৯ জন এবং গৌরনদীতে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়।এছাড়া অদ্যাবধি এ জেলায় মোট ১০২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৭ জনের মৃত্যু হয়েছে।

Top