সুনামগঞ্জে নিজ অর্থায়নে রাস্থা মেরামত করলেন চেয়ারম্যান প্রার্থী-জামাল হোসেন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সুনামগঞ্জে নিজ অর্থায়নে রাস্থা মেরামত করলেন চেয়ারম্যান প্রার্থী-জামাল হোসেন


সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নেরবসন্তপুর-শক্তিয়ারখলা বাজারের প্রায় ১ কিলোমিটার রাস্তায় নিজ অর্থায়নে সংস্কার কাজকরেছেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান আগামি নির্বাচনে পদপ্রার্থী উপজেলা যুবলীগেরসাবেক যুগ্ম আহবায়ক মো. জামাল হোসেন।সোমবার মিছাখালি রাবার ড্যাম হতে শক্তিয়ারখরা বাজার পর্যন্ত রাস্তাটি নিজে শ্রমিকদের সাথেসর্বক্ষণ থেকে এই রাস্তাটি মেরামত করেন তিনি। পুরানগাঁও গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন,আমাদের কে প্রতিদিন এই রাস্তা দিয়ে উৎপাদিত সবজি নিয়ে শক্তিয়ারখলা বাজারে আসতে হয়।এতোদিন খুব কষ্ট করে আসতাম। আজকে রাস্তায় কাজ করার ফলে আসতে কোন সমস্যা হয়নি।আমার পক্ষ থেকে জামাল ভাইকে ধন্যবাদ জানাই এই রাস্তার কাজ করে দেওয়ার জন্য।বসন্তপুর গ্রামের বকুল মিয়া বলেন, শক্তিয়ারখরা বাজারে প্রয়োজনীয় দরকার থাকার পরও আসতেপারি না, শুধু মাত্র এই রাস্তায় কাদা থাকার কারণে। জামাল হোসেন এই রাস্তার কাজ কারায়ইউনিয়নের উলাসনগর, বসন্তপুর, পুরানগাঁ, জলিলপুর, গন্ডামারাসহ আশ পাশের মানুষের এই রাস্তাদিয়ে আসার উপযোগি হয়েছে। গন্ডামারা গ্রামের কৃষক আলেক মিয়া বলেন, আমাকে ব্যবসায়ীক কাজেপ্রতিদিন শক্তিয়ারখলা বাজারে আসেতে হয়। রাবার ড্যাম হতে শক্তিয়ারখলা বাজার পর্যন্ত রাস্তায়কাদা থাকার কারেণ খুব র্দুভোগ পোহাতে হতো। আজকে রাস্তার সংস্কার কাজ করা দেখে খুব ভালোলেগেছে।

বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন মোটর সাইকেল মালিক-চালক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদবলেন, এই রাস্তার কারণে আমরা লাউড়ের গড়, বিন্নাকুলি, যাদুকাটা নদী, বসন্তপুর বাজারের দিকেযাত্রী নিয়ে যেতে পারি না। চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেন এই রাস্তার সংস্কার কাজ করেদেওয়ায় আমাদের মোটর সাইকেল মালিক-চালক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জনিয়েছেন ।সোমবার রাস্তা মেরামত কালীন সময়ে চেয়াম্যান প্রার্থী জামাল হোসেন বলেন, দক্ষিণ বাদাঘাটইউনিয়নের কেন্দ্রস্থল হলো শক্তিয়ারখলা বাজার। কারণ এখানে রয়েছে ইউনিয়ন পরিষদকমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়নের একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়। যার কারণে প্রতিদিন উলাসনগর, বসন্তপুর, পুরানগাঁ,জলিলপুর, গন্ডামারাসহ আশ পাশের এলাকার প্রায় ১ হাজার মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে।কিন্তু প্রতিবছর বর্ষাকাল আসলেই এই রাস্তায় প্রচুর পরিমাণে কাদা জমে যাওয়ার কারণে এ রাস্তাদিয়ে গাড়িতে চলাচল করলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে। এছাড়াও সাধারণ মানুষ হেঁটে চলাচল করতেপারে না। তাই আমি এলাকার যুবকদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার কাজ করছি।উল্লেখ্য, জামাল হোসেন এর বাবা বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতিজিল্লুর রহমান বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। জিল্লুর রহমানেরহাত ধরেই বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শক্তিয়ারখলা উচ্চবিদ্যালয় ১৯৯৬ সালে প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত জিল্লুর রহমানশক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Top