ইমামকে জুতার মালা পরিয়ে হেনস্তাকারি চেয়ারম্যান কারাগারে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ইমামকে জুতার মালা পরিয়ে হেনস্তাকারি চেয়ারম্যান কারাগারে


আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জে এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ তুলে একটি মাদ্রাসার অফিস সহকারী ও স্থানীয় একটি মসজিদের ইমামকে জুতা পেটা করে গলায় জুতার মালা পরানোর মামলায় ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার (০৫ জুন) দুপুর ১২টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ মামলার প্রধান অভিযুক্ত দরিচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা রাড়ি ও তার সহযোগী সাবেক ইউপি সদস্য সাত্তার সিকদারকে মেহেন্দিগঞ্জ আদালতে সোপর্দ করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে তাদের পার্শ্ববর্তী মুলাদী উপজেলা সদর থেকে গ্রেফতার করেন।

জানা যায়, বুধবার (০৩ জুন) বিকেলে মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীর উপবৃত্তির ১ হাজার ৮শ’ টাকা আত্মসাতের অভিযোগ তুলে ওই মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও স্থানীয় একটি মসজিদের ইমাম শহীদুল ইসলাম আলাউদ্দিনকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে প্রকাশ্যে জুতা পেটা করেন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা।পরে তাকে জুতার মালা পরিয়ে ঘোরানোর পর পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয়। তাদেরই একজন এই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। রাতের মধ্যে ওই ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।পরে ভিকটিম শহীদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (০৪ জুন) সকালে চেয়ারম্যানসহ ১০ জন নামধারী ও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।পুলিশ এ ঘটনায় জড়িত বজলু আকন নামে একজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেন এবং সন্ধ্যায় ঘটনার মূল হোতা দরিচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাড়ি ও তার সহযোগী সাবেক ইউপি সদস্য সাত্তার সিকদারকে গ্রেফতার করেন।

Top