৬ জন ব্যক্তি ও ৮ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

৬ জন ব্যক্তি ও ৮ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আলোকিত বার্তা:বরিশালে পৃথক অভিযানে ৩ মাইক্রোবাসচালক, ৬ জন ব্যক্তি ও ৮ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (০৫ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বরিশাল নগর ও গৌরনদী উপজেলায় এসব অভিযান পরিচালনা করেন।এরমধ্যে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নদীবন্দর এলাকায় মাস্ক না পরে পাবলিক প্লেসে ধূমপান এবং গাদাগাদি করে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ জন ব্যক্তিকে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে যারা লঞ্চঘাট এলাকায় অপ্রয়োজনে ঘোরাঘুরি করছিলেনে তাদের সরিয়ে দেওয়া হয়, পাশাপাশি সার্বিক স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা আগেই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এর আগে র‌্যাব-৮ এর সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে স্বাস্থ্যবিধি না মেনে নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে ৩ মাইক্রোবাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।অপরদিকে গৌরনদী উপজেলার টরকী ও গৌরনদী বন্দর বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা। এ সময় পণ্যের মোড়ক ব্যবহার না করায় ২টি দোকানকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ১টি দোকানকে ১ হাজার টাকা এবং বিক্রেতা কর্তৃক অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা ক্রেতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানীর সম্ভাবনা থাকায় ১টি খাবার হোটেল ও ৪টি মিষ্টির দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Top