বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আলোকিত বার্তা:জমজমাট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আয়োজনটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে।কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সম্পূর্ণটাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম দেয়া হয়েছে,বঙ্গবন্ধু’বিপিএল।সেই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক নিশ্চিত করেছেন এ তথ্য।

আগেই সংবাদ প্রকাশ করা হয়েছে যে,বিপিএল ৫ দিন পিছিয়ে যাচ্ছে।৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের উদ্বোধন।৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের সপ্তম আসর।কিন্তু নানা কারণে,৫ দিন পিছিয়ে যাচ্ছে বিপিএলের উদ্বোধন এবং শুরুর তারিখ।৩ ডিসেম্বরের পরিবর্তে বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর।আর টুর্নামেন্ট শুরু হতে পারে ১১ কিংবা ১২ ডিসেম্বর।বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)আগেই সিদ্ধান্ত নিয়েছে,এবার বিপিএলে ফ্রাঞ্চাইজি থাকবে না।বিপিএলের দল গঠন করবে বিসিবি,পরিচালনাও করবে বিসিবি।প্রতিটি দল পরিচালনার জন্য বিসিবি একজন করে পরিচালকে প্রধান হিসেবে নিয়োগ দেবে।এছাড়া থাকবে স্পন্সর পার্টনার।

সব আয়োজনই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।তবে এবারের আয়োজনে এবং উদ্বোধনী অনুষ্ঠান নিশ্চিতভাবে জৌলুশ এবং আকর্ষণ বাড়াতে প্রধানমন্ত্রীর উপস্থিতি।

Top