বিসিবিকে কিছু জানায়নি আইসিসি সাকিবের ব্যাপারে - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার

বিসিবিকে কিছু জানায়নি আইসিসি সাকিবের ব্যাপারে


আলোকিত বার্তা:ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন।কিন্তু তথ্য গোপন করে জানাননি আইসিসি কিংবা বিসিবিকে।যে কারণে এখন ১৮ মাসের নিষেধাজ্ঞার সামনে সাকিব আল হাসান।খবরে প্রকাশ,বিষয়টা নাকি আগে থেকেই বিসিবিকে জানিয়েছে আইসিসি।তবে,আজ সকাল থেকে যখন বিষয়টা নিয়ে তোলপাড় করা অবস্থা,তখন থেকেই বিসিবির আনুষ্ঠানিক বক্তব্য জানার অপেক্ষা সংবাদকর্মীদের।যদিও মঙ্গলবার নিজ বাসভবনের সামনে মিডিয়াকর্মীদের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন,সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে এখনও বিসিবিকে কিছু জানায়নি আইসিসি।দুপুর গড়িয়ে গেলেও বিসিবি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছিল না।দুপুরের দিকে নিজ বাসভবন থেকে বিসিবিতে যাওয়ার সময় উপস্থিত মিডিয়াকর্মীদের পাপন বলেন,সাকিবের বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানি না।কিছু না ঘটলে কিভাবে জানাবো আপনাদের?বিসিবিতে যাচ্ছি,সেখানে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো।

তবে দুপুর নাগাদ মিরপুরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতায় বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, আইসিসি এখন পর্যন্ত এই ইস্যুতে কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তিনি বলেন,বিসিবিকে এখন পর্যন্ত আইসিসি কিছু জানায়নি।দুপুরের দিকে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আমরাও এটা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছি।বিসিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।তারা বলছে,আইসিসির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।তবে যাই হোক- বিষয়টি নিয়ে আমরা আজকের মধ্যেই আইসিসিকে চিঠি দেবো।

Top