আজ সকাল থেকেই গুঞ্জন,সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার যেতে চান না ভারত সফরে। - Alokitobarta
আজ : বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে

আজ সকাল থেকেই গুঞ্জন,সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার যেতে চান না ভারত সফরে।


আলোকিত বার্তা:আজ সকাল থেকেই গুঞ্জন,সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার যেতে চান না ভারত সফরে।একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে এমন দাবিই করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।নানা ইস্যুতে সাকিবের সঙ্গে বোর্ডের দূরত্ব বেড়েছে অনেক বেশি। আরো কয়েকজনের সঙ্গেও অবস্থা একই।যে কারণে আগেই জানা গেছে,বোর্ডের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা মাহবুব আনাম এবং জালাল ইউনুস বিকেল নাগাদ পৌঁছে যান মিরপুরের বিসিবি কার্যালয়ে।সেখানে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা,সাকিব আল হাসান ইস্যুতে।ইতিমধ্যে সংবাদ প্রকাশ হয়েছে,বিসিবি বুঝিয়ে-সুঝিয়ে যেভাবেই হোক সাকিব আল হাসানকে ভারত সফরে যেতে রাজি করাবে। তারা আর চাচ্ছে না,ঘটনা আরও বাড়ুক।বিসিবি কর্মকর্তারা বোর্ডে আসার পরপরই সভাপতি নাজমুল হাসান পাপনও এসে পৌঁছান বিকেল ৫টা নাগাদ। এসেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকার আগে তিনি ডেকে নেন বেশ কয়েকজন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের কয়েকজনকে।

সন্ধ্যা ৬টায় ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়ার কথা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।লাল দল আর সবুজ দলের মধ্যে ভাগ হয়ে এই ম্যাচটি খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা।ওই ম্যাচ শুরুর এক ঘণ্টারও কম সময় আগে ক্রিকেটারদের নিজের কাছে ডেকে নিলেন বিসিবি সভাপতি।ধারণা করা হচ্ছে,এরপরই হয়তো সাকিবের বিষয়ে বৈঠক করবেন বিসিবি কর্মকর্তারা।

Top