সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধের নির্দেশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধের নির্দেশ


আলোকিত বার্তা:সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জেলার নতুন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, এখানে দেখেছি শহরের বিভিন্ন পয়েন্টে দিন থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ছেলেরা আড্ডা দেয়। তাছাড়া ওই সময় অনেক ছেলে বখাটেপনা করে। আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিতে চাই, সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধ করতে হবে। শুধু বাসস্ট্যান্ড ও লোক সমাগম এলাকা বাদ দিয়ে বাকি ওলিতে-গলিতে যে চায়ের দোকান বা টং রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে। রাত ৯টার পর দলবদ্ধ আড্ডা মেনে নেয়া হবে না।শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,আমি সুনামগঞ্জ আসার পর দেখেছি এখানে চাঁদাবাজি, জুয়া খেলা, উঠতি ছেলেদের রাতভর আড্ডা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমি এখন পরিষ্কার বলে দিতে চাই- আমার জেলায় এসব হবে না। আমি চাঁদাবাজি বা জুয়া খেলা কিংবা কোনো রকম অপরাধমূলক কাজ মেনে নেব না। সুনামগঞ্জ জেলা থাকবে মাদক ও দুর্নীতিমুক্ত।পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। সাংবাদিক ভাইদের বলবো, আপনারা গাড়িতে নম্বর প্লেট ও ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যবহার করবেন। আপনারা যদি আইন মেনে চলেন তাহলে আপনাদের দেখে আরও অনেকে শিখবে। আমরা চাই সাংবাদিকদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি মাছুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সেন পাপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

Top