৪ বাংলাদেশীর প্রাণ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ঝরল - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

৪ বাংলাদেশীর প্রাণ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ঝরল


আলোকিত বার্তা:বাবা মা ভাই বোনের মুখে হাসি ফোটাতে আর উন্নত জীবন গড়তে সবকিছু ছেড়ে ওরা পাড়ি দিয়েছিল সৌদি আরবে। কিন্তু সেখান থেকে খবর এসেছে ওরা নেই।মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের চারজন নিহত হয়েছেন।শনিবার এ খবর নিহতদের বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম। স্বজন হারানোর কান্নায় ভারি হয়ে উঠে আকাশ।
নিহতরা হলেন- কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫), একই গ্রামের মোতালিব বেপারীর ছেলে নুরা মিয়া (২৩), খালিয়ারচর গ্রামের মোকাররমে ছেলে উজ্জ্বল (২২) ও খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আকরাম আলীর ছেলে রাসেল (২৪)।

কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, নিহতরা মদিনায় আল-ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার বাংলাদেশের সময় সকাল ১০টায় তারা একটি মাইক্রোবাসে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।তিনি আরো জানান, স্বজন হারানোর বেদনায় গোটা কালাপাহাড়িয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। শান্ত্বনা দেয়ার ভাষা নেই কারো। আল্লাহ পাকের নিকট দোয়া করি যেন নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তাওফিক দান করেন।

সরেজমিন নিহত রাসেলের বাড়ি চম্পক নগরে গিয়ে দেখা গেছে,সেখানে শোকের মাতম চলছে। বুকফাটা আর্তনাদের কারণে কোনো কথা বলতে পারছে না স্বজনরা। রাসেলের বাবা-মা ছেলে হারিয়ে পাগল প্রায়। বারবার মূর্ছা যাচ্ছেনতাদের লাশ কবে আসবে তা এখনও জানা যায়নিঅভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর ফিল্ড অফিসার আমিনুল হক বলেন, আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ আনার ব্যাপারে সহযোগিতা করব। যাতে সৌদি থেকে সব সুযোগ-সুবিধা পায় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি।

Top