অস্ট্রেলিয়ায় যুবদলের দোয়া ও ইফতার মাহফিলে বেগম জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবী। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

অস্ট্রেলিয়ায় যুবদলের দোয়া ও ইফতার মাহফিলে বেগম জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবী।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ও দলের চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে এক দোয়া ও ইফতার মাহফিল ১২ই মে ২০১৯ রবিবার অস্ট্রেলিয়ায় সিডনিস্থ মিন্টুর নবাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে দেশমাতা বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থতার জন্য এক বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক জুমান হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন।
বিএনপি অস্ট্রেলিয়া আরও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোবারক হোসেন,কুদরত উল্যাহ লিটন,সাধারণ সম্পাদক মোঃনাসিম উদ্দিন আহম্মেদ,ইন্জিনিয়ার কামরুল ইসলাম,বিএনপির প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন,যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু ,মোঃরুহুল আমীন, মোঃ নুরুল ইসলাম, মোঃ ছালাম মিয়া,শেখ আব্দুল্লাহ আবু ছামি প্রমুখ ।

Top