সিডনিতে শরীয়তপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

সিডনিতে শরীয়তপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।


এক বর্ণাঢ্য আয়োজনে গত ২৩ শে জুন সিডনিতে লাকেম্বার লাইবেরি হলে শরীয়তপুর এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়ে গেলো।অনুষ্ঠানের প্রথমেই ছিল পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ।

পুরোটা অনুষ্ঠান জুড়েই ছিল ঈদের আমেজ। নারী-পুরুষ ও বাচ্চাদের পরনে ছিল বাঙালি পোশাক—শাড়ি সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। মনে হচ্ছিল ছোট্ট একটি বাংলাদেশ।অতিথিদের অংশগ্রহণে হইচই আর আনন্দে কাটল একটি মনোরম সন্ধ্যা। অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন নিউ সাউথ ওয়েলস সংসদের মুসলিম এমপি জিহাদ দীব সহ ৩ কাউন্সিলার।অনুষ্ঠান শুরু হয় বিকেল সাতটায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডনিতে বাংলাদেশী শারীতপুর কমিউনিটির পরিচিত মুখ মুশফিকুর রহমান নবীন ,আতাউর রহমান লেমন, তানজিলা জামান মুনি, আসাদুজ্জামান সোহাগ, আতাউর রহমান নিউটন, এইচ এন হাবিবুর রহমান খোকন।তাঁরা বলেন, নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ নির্মল আয়োজন অবশ্যই মনে রাখার মতো। প্রবাসে বাঙালি ঐতিহ্যকে ধরে রাখাসহ বিকশিত করতে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে।আয়োজকেরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন বক্তারা।

Top