৪ জনের যাবজ্জীবন কলেজছাত্র অহিদ হত্যা মামলায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৪ জনের যাবজ্জীবন কলেজছাত্র অহিদ হত্যা মামলায়


আলোকিত বার্তা:মাদারীপুরের সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষের ছাত্র অহিদুজ্জামানকে শ্বাসরোধে হত্যার মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লেনিন ব্যাপারী, শাহাবুদ্দিন দর্জি, রেজাউল ব্যাপারী ও এমএম ফয়সাল আহমেদ। এদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মহিউদ্দিন দর্জিকে খালাস দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে,অহিদুজ্জামানের স্ত্রীকে পছন্দ করতেন রেজাউল ব্যাপারী। পছন্দের মানুষকে না পেয়ে অহিদুজ্জামানকে হত্যার পরিকল্পনা করেন রেজাউল।২০১৩ সালের ৬ মার্চ রেজাউল তার লোকজন নিয়ে কৌশলে অহিদুজ্জামানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপর মানিকগঞ্জের সিংগাইরে নিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় সিংগাইর থানার এসআই আ. ছালাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

২০১৪ সালের ২২ নভেম্বর ডিবির পুলিশ পরিদর্শক মদন মোহন বনিক ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ২৭ নভেম্বর চার্জ গঠন করেন আদালত। মামলার ৪২ সাক্ষীর মধ্যে ২২ জন বিভিন্ন সময় আদালতে সাক্ষ্য দেন।মামলার আসামিদের মধ্যে রেজাউল ও মহিউদ্দিন পলাতক রয়েছে।মামলার বিচারকাজ চলাকালে সেলিম মারা যান। আসামি লেনিন ব্যাপারী, শাহাবুদ্দিন দর্জি ও সেলিম হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Top