১৩ তম স্প্যান বসানো পেছাল পদ্মা সেতুর - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

১৩ তম স্প্যান বসানো পেছাল পদ্মা সেতুর


আলোকিত বার্তা:পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর ১৩-তম স্প্যান বসানো পেছাল।তবে স্প্যানটি শনিবার সকালে বসানো হবে বলে সেতু প্রকল্পের একাধিক প্রকৌশলী নিশ্চিত করেছেন।শুক্রবার ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর স্প্যান ৩বি বসানোর কার্যক্রম শুরু হয়।পদ্মা সেতুর সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির জানান,নদীতে প্রচণ্ড শ্রোত থাকায় মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে পিলারের উদ্দেশে স্প্যান দেরিতে রওনা দেয়। ফলশ্রুতিতে আজ আর স্প্যান বসানোর যথেষ্ঠ সময় নেই। কারণ স্প্যানের পজিশনিং ঠিক করতে যদি পর্যাপ্ত আলো না পাওয়া যায় তাহলে স্প্যান বসানো যাবে না। তাই শনিবার সকালে স্প্যান বসানো হবে।

এদিকে সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু)ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের জানান,পিলারে লিফটিং হ্যাঙ্গার প্রস্তুত হয়নি। তাই আজ স্প্যান বসানো হবেনা। এ স্প্যানটি বসানোর হলে সেতুর মোট ১ হাজার ৯৫০ মিটার দৃশ্যমান হবে।এর আগে পিলারে বসানোর উদ্দেশে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান ৩বি রওনা দেয়। স্প্যানটি রওনা দেয়ার কথা ছিল সকাল সাড়ে ৭টায়।এর আগে কয়েক দফায় এই স্প্যানটি বসানোর তারিখ পরিবর্তন করা হয়।প্রকৌশল সূত্রে জানা যায়,মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান ই ভাসমান ক্রেন ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রতিটি স্প্যান বহন করে। এরপর বসানো হয় পিলারের ওপর।

Top