অস্ট্রেলিয়ায় যুবদলের দোয়া ও ইফতার মাহফিলে বেগম জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবী। - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

অস্ট্রেলিয়ায় যুবদলের দোয়া ও ইফতার মাহফিলে বেগম জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবী।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ও দলের চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে এক দোয়া ও ইফতার মাহফিল ১২ই মে ২০১৯ রবিবার
অস্ট্রেলিয়ায় সিডনিস্থ মিন্টুর নবাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দেশমাতা বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থতার জন্য এক বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক জুমান হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন।
বিএনপি অস্ট্রেলিয়া আরও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোবারক হোসেন,কুদরত উল্যাহ লিটন,সাধারণ সম্পাদক মোঃনাসিম উদ্দিন আহম্মেদ,ইন্জিনিয়ার কামরুল ইসলাম,বিএনপির প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন,যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু ,মোঃরুহুল আমীন, মোঃ নুরুল ইসলাম, মোঃ ছালাম মিয়া,শেখ আব্দুল্লাহ আবু ছামি প্রমুখ।

Top