মিয়ানমারে আহতরা আজ ফিরতে পারেন - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

মিয়ানমারে আহতরা আজ ফিরতে পারেন


আলোকিত বার্তা:মিয়ানমারে দুর্ঘটনায় আহত পাইলট ও ক্রুরা আজ শুক্রবার (১০ মে) দেশে ফিরতে পারেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে তারা ফিরবেন। একইসঙ্গে আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তারাও ফিরতে পারবেন এ ফ্লাইটে।শুক্রবার বিকেল ৪টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।তিনি বলেন,‘পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের আনতে একটি বিশেষ ফ্লাইট শুক্রবার মিয়ানমার যাচ্ছে। একইসঙ্গে আহত যারা আসতে চাইবেন তাদেরও আনা হবে। চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি ঢাকায় আজই ফিরতে পারে।’

এর আগে গত বুধবার রাত ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরীর নেতৃত্বে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সেই ফ্লাইট মিয়ানমার থেকে ১৭ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার (৯ মে) ভোর ৪টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তবে এই ১৭ জন ওই দুর্ঘটনায় আহত কেউ না, সেখানে অপেক্ষমান যাত্রী ছিলেন তারা।উল্লেখ্য, গত ৮ মে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের একটি ফ্লাইট। বিমানটিতে শিশুসহ ২৯ যাত্রী, দুই জন পাইলট, দুই জন কেবিন ক্রু ও দুই জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই চার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।

Top