অপহৃত এক,বান্দরবানে গুলিতে জেএসএস কর্মী নিহত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

অপহৃত এক,বান্দরবানে গুলিতে জেএসএস কর্মী নিহত


আলোকিত বার্তা:বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে বিনয় তঞ্চঙ্গ্যা (৩১) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় পুরোধন তঞ্চঙ্গ্যা (৩২) নামে আরও একজনকে অপহরণ করা হয়েছে।বিনয় তঞ্চঙ্গ্যার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তিনি বান্দরবানের রাজবিলা ইউনিয়নের তাইংখালী বাজারে মুদির ব্যবসা করতেন। আর অপহৃত পুরোধন তঞ্চঙ্গ্যা ইউনিয়নের ৯নং রাবার বাগানের শৈলতন পাড়ার বাসিন্দা।মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যমংপ্রু জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে বিনয় তঞ্চঙ্গ্যা তার মুদির দোকান বন্ধ করে দাদাশ্বশুরের বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় কয়েকজন এসে তাকে ঘুম থেকে উঠিয়ে বাড়ির উঠানে নিয়ে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এছাড়াও সন্ত্রাসীরা ইউনিয়নের ৫নং রাবার বাগান এলাকার শৈলতন পাড়া থেকে পুরোধন তঞ্চঙ্গ্যাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন। তবে সন্ত্রাসীদের কোন দল এ ঘটনা ঘটিয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।স্থানীয় সূত্রে জানা যায়,রাজবিলা ইউনিয়নের তাইংখালী এলাকাটি দুর্গম। আর এ কারণে ওই এলাকায় মগ বাহিনী, এএলপি নামে দুটি সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা থাকে সবসময়।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,একজন নিহত ও আরেকজন অপহৃত হওয়ার কথা আমরা শুনেছি। প্রকৃত ঘটনা জানার জন্য আমরা পুলিশের একটি টিম ওই এলাকায় পাঠিয়েছি।গত ১৪ এপ্রিল সন্ত্রাসীরা তাইংখালী বাজারে অংক্যচিং নামের জেএসএসের এক নেতাকে গুলি করলে সে মারাত্মক আহত হয়। বান্দরবান-রাঙ্গামাটি সীমান্ত সংলগ্ন রাজবিলা এলাকাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করে।

Top