ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রোববার ময়মনসিংহে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রোববার ময়মনসিংহে


আলোকিত বার্তা:ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচন উপলক্ষে রোববার (৫ মে) নির্বাচনী এলাকার সব ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ ব্যাংক পৃথক দুটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরিভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তফসিলি ব্যাংকমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা রোববার(৫ মে)বন্ধ থাকবে।নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছে।উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র ছাড়া অন্য পদে ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Top