ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশন”মৌলভীবাজারের উদ্দ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী সম্পন্ন..... - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশন”মৌলভীবাজারের উদ্দ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী সম্পন্ন…..


নাজমুল সুমন.২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মৌলভীবাজারের ১৫ স্কুলের ২০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ওয়াসিম আহমেদ নিশান এর সভাপতিত্বে ও শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হক সেলিম, শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা এম. মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তপু আহমেদ, ওয়াল্টন প্লাজার এসিঃ জেনারেল ম্যানেজার মনজুরুল ইসলাম. প্রধান বিচারক হিসেব উপস্থিত ছিলেন মৌলভীবাজার শিশু একাডেমীর প্রধান জসিম উদ্দিন মাসুদ, অনুশীলন আর্ট একাডেমীর পরিচালক নাঈম আহমদ দিপু।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, রোটাঃ ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সভাপতি রোটাঃ ইঞ্জিঃ আবুল কাশেম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশনের সদস্য মাহবুবুর রহমান খান অপু, এস এম বশির আহমদ, সাগর কর, জাকির হোসেন সাকিব, শাহ রজব, উজ্জ্বল, শাহ রায়হান, মাহদি হাসান, ফারহান এ বক্কর, শাহরিয়ার সাকিব মাছুম, আফজাল হোসেন নাঈম, আফসানা রিমা, সাদিয়া, লিমা, হেপি প্রমুখ নেতৃবৃন্দ। এদিকে বৃটেন থেকে সংগঠনের অন্যতম উপদেষ্টা ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ইয়ুথ স্যোসাল অর্গানাইজেশন”মৌলভীবাজারের উদ্দ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি ওয়াসিম আহমেদ নিশান সহ অক্লান্ত পরিস্রমকারী সকল সদস্য ও সম্মানিত অতিথিবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র জননেতা ফজলুর রহমান বলেন, আয়োজনটি চমত্কার এবং অনন্য একটি উদ্যোগ। শিশুদের সৃজনশীল কাজে কখনো শর্তারোপ করতে নেই। শিশুরা তাঁদের তুলিতে দেশ ও দশ সম্পর্কে তাঁদের ভাবনা ফুটিয়ে তুলেছে। তাঁদের এই প্রতিভাকে এইভাবে আরো মুল্যায়ন করা হোক। প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৪টি গ্রুপে ভাগ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবার মধ্যে সনদ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলো গ্রাফিক মিডিয়া।

Top