শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ও আহতের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নেতৃবৃন্দ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি,রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ ঈদে মিলাদুন্নবী আগামী ২৬ আগস্ট ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ফখরুলের শূন্যস্থান পূরণে বিএনপিতে আলোচনায় তিন নাম সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক... বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ও আহতের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নেতৃবৃন্দ


নাজমুল সুমনঃযুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর.ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ একযুক্ত বিবৃতিতে শ্রীলংকায় ইস্টার সানডের অনুষ্ঠানে তিনটি গীর্জা এবং তিনটি হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী সহ ঘটনায় নিহত ও আহতের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছেন.।। জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি ও হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশনের এডমিন মোহাম্মদ মকিস মনসুর শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন সন্ত্রাসীর কোনো ধর্ম, দল, গোষ্ঠী নেই . সন্ত্রাসী সবসময়ই সন্ত্রাসী। একজন বাংলাদেশী মুসলিম হিসাবে এরকম নক্কারজনক ঘটনার নিন্দা, ঘৃণা জানাচ্ছি।

শ্রীলংকান মানুষের জন্য সহানুভূতি প্রকাশ সহ মহান আল্লাহ যেনো তাদের এবং এ ধরনের আপদ বিপদ থেকে বিশ্বের সকল মানুষকে উদ্ধার হতে সাহায্য করেন এই দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। এদিকে যুক্তরাজ্য যুবলীগ ওয়েলস শাখার সভাপতি ভিপি সেলিম আহমদ সাধারন সম্পাদক মফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন.সহ সভাপতি রকিবুর রহমান. যুগ্ম সাধারন সম্পাদক এবি রুনেল. ওয়েলস কৃষকলীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার ও সাধারন সম্পাদক আব্দুল মোত্তালিব. ওয়েলস স্রমিকলীগের সভাপতি নুরুল আলম চুনু ও সাধারন সম্পাদক এস এ খান লেনিন. ওয়েলস তাতীলীগের সভাপতি জামাল আহমদ বকুল. সিনিয়র সহ সভাপতি আলমগীর আলম ও সাধারন সম্পাদক জহির আলী আখতার. যুক্তরাজ্য ছাত্রলীগ ওয়েলসের সভাপতি মোহাম্মদ বদরুল মনসুর হক. সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার শাওন ও সাংগঠনিক সম্পাদক লিমন ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ শ্রীলংকায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ও আহতের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Top