প্রতি বছরের মত এবার ও রামাদান খাদ্য সামগ্রী বিতরন করবে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

প্রতি বছরের মত এবার ও রামাদান খাদ্য সামগ্রী বিতরন করবে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার


জেসমিন মনসুর:মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী ৬নং একাটুনা ইউনিয়নের আমাদের সমাজসেবামূলক সংগঠন একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার প্রতিষ্ঠালগ্ন থেকে আজবধি শুধু একাটুনা ইউনিয়নে নয় মৌলভীবাজার জেলাব্যাপী নানা উন্নয়নে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে. প্রতিবছরের ন্যায় এবার ও আসন্ন রামাদান উপলক্ষে ইউনিয়নের অসহায় ও নিডি পরিবারবর্গের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে।

এই মহতি উদ্দ্যোগকে সফল করতে গত ২২ এপ্রিল একাটুনাবাজারর মিয়াজান মনসুর ভবনস্থ ফাউন্ডেশনের অফিসে এক প্রস্তুতি ও পরামর্শ সভা ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি সেলিম রেজা তরফদার. একাটুনা ইউপি সদস্য মনিরুল ইসলাম ইমন.শামীম আহমদ.পারভেজ আহমদ.আলিম উদ্দিন. মোহাম্মদ কামাল মনসুর.মুজিবুর রহমান মুজিব.মিফতা রহমান ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর সহ প্রমুখ সদস্যবৃন্দ।সভা চলাকালে বৃটেন থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এবারকার রামাদানে ইউনিয়নের অসহায় ও দুঃস্হদের মাঝে ইফতার ও সেহরী খাদ্য সামগ্রী বিতরন করার এই মহতি উদ্দ্যোগের প্রস্তুতির নানা বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেছেন.। উপস্থিত সবাই এই মহতি কাজের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার পর প্রজেক্টকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয় এবং দেশে- বিদেশের সবাইকে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের প্রজেক্টে সহযোগিতা করার আহবান জানানো সহ বিস্তারিত জানানোর জন্য প্রধান সম্মন্নয়কারী মোহাম্মদ মকিস মনসুর ০৭৯৮৪০১২৪২৫ এই মোবাইলে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

এখানে উল্লেখ্য যে ১৯৯৫ সালের প্রতিষ্ঠার পর থেকে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের অনুূাদাণে প্রতিবছর ইউনিয়নের প্রতিটি স্কুল নিয়ে প্রতিভা মেধা যাছাই প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী আয়োজন ও একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার প্রতিষ্টা সহ ইউনিয়নের উন্নয়নে ও সমাজসেবামূলক কাজে বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তাবায়ন করার মাধ্যমে বিরাট ভৃমিকা রেখে আসছে।

Top