কার্ডিফ নুরে মদিনা বেইসিক ইসলামীক লার্নিং হোম এর উদ্যোগে শবেবরাত উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

কার্ডিফ নুরে মদিনা বেইসিক ইসলামীক লার্নিং হোম এর উদ্যোগে শবেবরাত উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


নাজমুল সুমন:বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে নুরে মদিনা বেইসিক ইসলামীক লার্নিং হোম এর উদ্যোগে শবেবরাত উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়।এতে শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বয়ান পেশ করেন ভারত থেকে আগত মেহমান আসাম মিরাবাড়ী জামিউল উলুম ফুরকানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের জেনারেল সেক্রেটারি ডঃ সৈয়দ আব্দুন নুর সাহেব।

এতে মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ক্বারী নুরুল ইসলাম, হাফিজ ইমরান আহমদ, বৃটেনের কমিউনিটি লিডার ওয়েলসের প্রথম বাঙ্গালী সাংবাদিক টিভি মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, নুরে মদিনার পরিচালক ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী সহ প্রমুখ।

Top