অস্ট্রেলিয়ায় সিডনিতে ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিক্ষোভ সমাবেশ। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা ফেসবুকের কাঠগড়ায় একজন পুলিশ কর্মকর্তা—অভিযোগের আগে প্রমাণ কোথায়? কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন

অস্ট্রেলিয়ায় সিডনিতে ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিক্ষোভ সমাবেশ।


অস্ট্রেলিয়া প্রতিনিধি:অস্ট্রেলিয়ায় এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে এক আলোচনা সভা ১৭ এপ্রিল বোধবার সিডনিতে অনুষ্ঠিত হয়।ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ অস্ট্রেলিয়া আহ্বায়ক এবং অস্ট্রেলিয়া বিএনপি’র সহ প্রচার সম্পাদক ও অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জুমান হোসেন পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ । নিউসাউথওয়েলস বিএনপির সাবেক সভাপতি এবং অস্ট্রেলিয়ার বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু।

জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজ বলেন ইলিয়াস আলীসহ ‘গুম’ হওয়া দলের সকল নেতাকর্মীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করান।সমাবেশে বক্তারা বলেন, দেশে এখন চলছে সরকারী প্রতিহিংসার প্রবল প্রতাপ। আর এই প্রতিহিংসার ছোবলে সরকার বিরোধী রাজনৈতিক দল,ভিন্নমত ও বিশ্বাসে মানুষদের ক্ষত-বিক্ষত করছে। সিলেটের সাধারণ মানুষের প্রাণের স্পন্দন বাকশাল বিরোধী আন্দোলনের সমর নায়ক এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে না দিলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।

Top