প্রধানমন্ত্রী সহযোগিতা চাইলেন দেশবাসীর - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

প্রধানমন্ত্রী সহযোগিতা চাইলেন দেশবাসীর


আলোকিত বার্তা:দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দেশে যে উন্নয়ন-অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। এ লক্ষ্যে তিনি দেশবাসী ও দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।রবিবার গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা বলেন, সবার জীবন শুভ হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক। নববর্ষে এই কামনা করি।

তিনি বলেন,তার সরকারের লক্ষ্য জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলা। যে উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,তা অব্যাহত থাকবে।এর মাধ্যমে গড়ে উঠবে সুখী-সমৃদ্ধশীল বাংলাদেশ। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবিচল থাকার আহ্বান জানান তিনি।আর এজন্য সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,দলীয় নেতাকর্মীদের চাওয়া-পাওয়া ভুলে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।

এছাড়া ভোট দিয়ে সরকার গঠন করতে সুযোগ দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী।নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য,সামরিক-বেসামরিক আমলা,বিচারপতি,কূটনীতিক,দলীয় নেতাকর্মীসহ বিপুল পরিমাণ সাধারণ মানুষ অংশ নেন।

Top