প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হওয়ায় আবু জাফর রাজুকে প্রবাস থেকে মকিস মনসুর এর অভিনন্দন.... - Alokitobarta
আজ : সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হওয়ায় আবু জাফর রাজুকে প্রবাস থেকে মকিস মনসুর এর অভিনন্দন….


লিমন ইসলাম.প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ এর দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মো. আবু জাফর রাজু। বৃহস্পতিবার জনপ্রাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।রাজু কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের ছেলে। তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলামের বড় ভাই।

উপসচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবু জাফর রাজুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্ট সাপেক্ষে ৬ গ্রেড বেতন ভুক্তস্কেলের সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো। এদিকে বৃটেন থেকে মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা দৈনিক মৌলভীবাজার মৌমাছি কণ্ঠ ও ডেইলি সিলেট এর সম্পাদক মন্ডলীর সভাপতি এবং দৈনিক মৌলভীবাজার ডট কমের এডিটর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হওয়ায় আবু জাফর রাজুকে প্রবাস থেকে অভিনন্দন জানিয়ে উনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন.এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয়ে মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন।।

Top