দ্রুত ফেরত চায় বাংলাদেশ বিদেশে পলাতক আসামিদের - Alokitobarta
আজ : শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকরা সংবাদ লিখবে এতে কেউ হুমকি দিলে তা রাষ্ট্রীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানছে না... সংকটেও পোশাক রফতানিতে প্রবৃদ্ধি শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত বন্দির মাথায়, কানে বা বুকে গুলি করতেন জিয়াউল হাতে বৈধ কাগজপত্র,ভিসা-টিকিটও ঠিকঠাক,তবুও শাহজালালে পদে পদে হয়রানি দেশে সারের কোনো সংকট নেই খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা,লাগাম টানা যাচ্ছে না খেলাপি ঋণের সোলার ছাড়াও জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে নেছারাবাদে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

দ্রুত ফেরত চায় বাংলাদেশ বিদেশে পলাতক আসামিদের


আলোকিত বার্তা:দেশের আদালতে দণ্ডাদেশের পর বিদেশে পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। আমরা আশাবাদী, বিদেশে পলাতক সব অপরাধীকে ফেরত আনতে পারব বলে মন্তব্য করেছেনপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।আদালতের রায়ে দণ্ডাদেশ পাওয়া যুক্তরাজ্যে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে কবে নাগাদ ফেরত আনা হবে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন,বিদেশে লুকিয়ে থাকা সব অপরাধীকে ফেরত আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশাবাদী, বিদেশে পলাতক সব অপরাধীকে ফেরত আনতে পারব। এই বিষয়গুলো একটি প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। সময় প্রয়োজন। তবে দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বুধবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসায় ব্রিটেনের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আনিসুল হক সাংবাদিকদের বলেন, তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। ফেরত পেলে দ্রুত রায় কার্যকর করা হবে। তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান কারাগারে।তার জবাবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ হওয়ায় এটি অনেক দীর্ঘমেয়াদি বিষয়। যুক্তরাজ্যেও বিচার ব্যবস্থায় আইনগত অনেক বিষয় আছে, সেখানে আপিল করলে বিষয়টি অনেক সময় লাগবে। তারেক রহমানকে ফেরত দেয়া অনেক দীর্ঘমেয়াদি হতে পারে। তবে তারেক রহমান ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আছে, সেটা কোনোভাবেই ক্ষুণ্ন হবে না।

Top