জাদুকাটা নদী থেকে তিন হাজার কেজি ভারতীয় কয়লা আটক - Alokitobarta
আজ : বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাদুকাটা নদী থেকে তিন হাজার কেজি ভারতীয় কয়লা আটক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে তিন হাজার কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল। বিজিবি সুত্রে জানাযায়,লাউয়েরগড় বিওপির টহল দল,সীমান্ত পিলার ১২০৩/১-এস নিকট থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৩ হাজার কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করে।

যার আনুমানিক সিজার মূল্য ৮৯,০০০ টাকা। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় কয়লা ও বারকী নৌকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Top