বরিশালে ১২ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ শুরু হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ১২ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ শুরু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালে ১২ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ শুরু হয়েছে।রোববার(২৬ জানুয়ারি)সকাল পৌনে ৯টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে এ ক্রিকেট খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এ সময় বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মো.রায়হানসহ অন্যরা উপস্থিত ছিলেন।খেলায় বরিশালের ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নিচ্ছে।উদ্বোধনী খেলায় টাউন মাধ্যমিক বিদ্যালয় ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিদিন সকাল ৯টায় খেলা অনুষ্ঠিত হবে।

Top