চরকরমজি শ্রমিকের হামলার শিকার মালিক। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চরকরমজি শ্রমিকের হামলার শিকার মালিক।


স্টাফ রিপোর্টার:বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরমজি গ্রামে অবস্থিত মেসার্স খান বিকর্স ফিল্ডে গতকাল রোজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে ৩ লাখ ইট নষ্ট হওয়াকে কেন্দ্র করে উক্ত ঘটনার সৃষ্টি হয়। জানা গেছে, মেসার্স খান বিকর্স ফিল্ড মালিক মোঃ মোখলেছুর রহমানকে ইট দ্বারা পিটিয়ে আহত করে। এঘটনায় বন্দর থানা পুলিশের উপস্থিতিতে শালিস বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।

শালিসগনের মধ্যে চাদপুরা ইউপি সদস্য নজরুল ইসলাম ও চরকাউয়া ইউপি সদস্য মাহাবুব হোসেন দায়ীত্ব নেন। এ সিধান্ত নেওয়ার পর থেকেই পাক মিলের লেবার সরদার মোঃ বসির, মোঃ জসিম, মোঃ জালাল, মোঃ মামুন তাদের শ্রমিকদের নিয়ে পালিয়ে যায়। প্রোঃ মোঃ সত্তার খান বলেন, পাক মিলে ইট প্রস্তুত করে আমার প্রায় ৩ লাখ ইট নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন শ্রমিকরা। এঘটনায় প্রোঃ আঃ সত্তার খানের পুত্র মোঃ মোখলেছুর রহমান রাগারাগি করেন। এনিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায় লেবার সরদার বসির একটি পোরানো ইট দিয়ে মোখলেছুর রহমানের উপর হামলা চালায়।

Top