আহত শ্রমিকের মৃত্যু বরিশালে সড়ক দুর্ঘটনায় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল বিসিকে শিল্প কারখানার মালামাল চুরি, চোর শনাক্ত ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ধর্ষকদের ছাড়ের সুযোগ নেই: জামায়াতে ইসলামী ফ্যাটি লিভার রোগীদের জন্য রোজা উপকারী নাকি ঝুঁকিপূর্ণ? সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম, হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরামর্শক খাতেই ৩২২ কোটি টাকা আবদার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. মোশাররফ পাসপোর্ট দালালদের আশা ভেস্তে গেল বরিশালে চেকপোস্টে সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত

আহত শ্রমিকের মৃত্যু বরিশালে সড়ক দুর্ঘটনায়


আলোকিত বার্তা:বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক তারিক রহমান(১৪)চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার (১০ এপ্রিল) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তারিক রহমান রাজবাড়ী জেলার গোদাগাড়ি থানার চর বয়ারমারী গ্রামের তোপজুল হকের ছেলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ আলোকিত বার্তাকে বলেন, গত রোববার (৭ এপ্রিল) সকালে বরিশাল থেকে একটি পিকআপ ভ্যান সেন্টারিংয়ের গাছ নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছিলেন পিকআপ চালকসহ আরও পাঁচজন। নিহত আশিকুর রহমানও রাজবাড়ী গোদাগাড়ী থানার বাসিন্দা।তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে থেকে বুধবার ভোরে চিকিৎসাধীন তারিক রহমানের মৃত্যু হয়।স্বজনদের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই সুলতান আহমেদ।

Top