মোশতাক থেকে শুরু করে বেঈমানের জন্ম বারবার হয়েছে।খুনি জিয়ার মতো বারবার খুনিরা এসেছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

মোশতাক থেকে শুরু করে বেঈমানের জন্ম বারবার হয়েছে।খুনি জিয়ার মতো বারবার খুনিরা এসেছে।


আলোকিত বার্তা:ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেই ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন,এই বাংলাদেশের মাটিতে সেই মীর জাফর,মোশতাক থেকে শুরু করে বেঈমানের জন্ম বারবার হয়েছে।খুনি জিয়ার মতো বারবার খুনিরা এসেছে।কিন্তু ভবিষ্যতে আর এ দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে,সেই দায়িত্ব বাংলাদেশের জনগণকে নিতে হবে।আমাদের তরুণ সমাজকে নিতে হবে। প্রজন্মের পর প্রজন্মকে সচেতন থাকতে হবে।তিনি বলেন,স্বাধীন বাংলাদেশ জাতির পিতা দিয়ে গেছেন, এই স্বাধীনতাকে সমুন্নত রেখে বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবেও সেভাবে এগিয়ে যাবে। বিশ্বসভায় যেন বাংলাদেশ মর্যাদা নিয়ে চলতে পারে। তাহলেই শহীদের আত্মত্যাগ এবং তাদের মহান অবদান চিরভাস্বর হয়ে থাকবে।

শহীদের আত্মত্যাগ কখনও বৃথা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,বুদ্ধিজীবীদের মধ্যে যারা এ দেশের জন্য জীবন দিয়ে গেছেন, যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে,তাদের নামটাও মুছে ফেলা হয়েছিল।কিন্তু সেটাতো মুছে ফেলতে পারেনি। কারণ আত্মত্যাগ কখনও বৃথা যায় না। সেটা প্রমাণ হয়েছে এখন বাংলাদেশে।তিনি বলেন,জাতির পিতার যে স্বপ্ন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশকে সেভাবে গড়ে তুলতে চাই।সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

Top