বেনাপোলে গাঁজাসহ দুই নারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান রেড ক্রিসেন্টের ‘অনিয়ম’ থামছে না বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল ডাকাতির পর অস্ত্রের মুখে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ ব্যয় ও ঋণের চাপ কমাতে মেট্রোরেল নিয়ে সতর্কবার্তা কঠোর শর্ত প্রতিনিধি পরিচালকেও,ব্যাংকের মালিকানায় লাগাম ইলিশের দেশ বরিশালে গুজরাটের ইলিশ,দেশি বলে বেশি দামে বিক্রি ১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ আজ যুদ্ধের মূল্য চুকাচ্ছেন দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ র‌্যাগিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে শিক্ষার্থী

বেনাপোলে গাঁজাসহ দুই নারী আটক


মোঃসাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ দুই নারী মাদক বহনকারী আটক।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু লাল দাস,এসআই রবিউল ইসলাম ও মহিলা কনস্টেবল মালিকা খাতুন বেনাপোল পোর্ট থানাধীন পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ খুলনা নাজিরহাট গ্রামের পলাশের স্ত্রী মোছাঃস্বপ্না খাতুন(৩৬) ও খুলনা বানিয়া খামার শহরের নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া(৩০)কে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই জন নারী মাদক বহনকারী অভিনব কায়দায় শরীরে রাখা ১কেজি গাঁজা সহ বেনাপোল পোস্ট অফিসের সামনে অবস্থান করছে,এমন সংবাদের ভিত্তিতে তাদের দুই জনকে আটক করা হয়।আটক দুই নারী মাদক বহনকারীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Top