খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে পাঁচ বছরে পেনশন ২১% পঁচিশ বছরে ৯০% জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ ২৪ সেপ্টেম্বর আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা,নাশকতার ‘কন্ট্রোল’ দেশের বাইরে,বাসের পর এবার ট্রেনে আগু... সংবিধান সংশোধনের ভাবনা আগামী অধিবেশনেই ফের বাড়ল জ্বালানি তেলের দাম সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।


আলোকিত বার্তা:বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।সোমবার (৯ ডিসেম্বর)সকালে নগরের সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল।বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)একাংশের সভাপতি রুহুল আমিন গাজী,স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের সহ-সভাপতি মতিউর রহমান মিঠু,সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,সরকার দেশের গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে একটি কাল্পনিক মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে।খালেদা জিয়াকে বন্দী নয়,বন্দী করে রাখা হয়েছে দেশের গণতন্ত্রকে।আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই।এদিকে একই দাবিতে এক পথসভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না,সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি,সহ-সাধারণ সম্পাদক এনায়েত খান রিপন প্রমুখ।

Top