বরগুনায় গৃহবধূকে ধর্ষণের অপরাধে আইনজীবী কারাগারে - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

বরগুনায় গৃহবধূকে ধর্ষণের অপরাধে আইনজীবী কারাগারে


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সেলিম আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। তিনি বরগুনা জজ কোর্টের একজন আইনজীবী হিসেবে নিয়োজিত।শুক্রবার(৬ ডিসেম্বর) দুপুরে বেতাগী থানার এসআই মো. হারুণ অর রশিদ, সেলিম আহম্মেদকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস হোসেন।

জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিত গৃহবধুর বসতঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করেন সেলিম আহম্মেদ।ঔদিন রাতেই গৃহবধু সেলিম আহম্মেদকে আসামি করে বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন গৃহবধূর পরিবার।পরে শুক্রবার দুপুরে অভিযুক্ত সেলিম আহম্মেদকে গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ।অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফেরদৌস হোসেন বলেন, অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিত গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Top