তালতলীতে বিজয় দিবস পালনের প্রস্তুতিমূলক সভা - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

তালতলীতে বিজয় দিবস পালনের প্রস্তুতিমূলক সভা


মল্লিক মো. জামাল,বরগুনা প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষে বরগুনার তালতলীতে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সেলিম মিঞা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার,ভাইস চেয়ারম্যান মিয়া মো.মোস্তাফিজুর রহমান মোস্তাক,মহিলা ভাইস চেয়ারম্যান মোসা:মনিকা নাজনীন,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকউজ্জামান তনু প্রমুখ।

আরো উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তাসহ ৭ ইউনিয়ন চেয়ারম্যান এবংবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিকবৃন্দরা।

Top