গণপূর্ত অধিদপ্তরের মালিকাধীন জমি থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

গণপূর্ত অধিদপ্তরের মালিকাধীন জমি থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালে গণপূর্ত অধিদপ্তরের মালিকাধীন জমি থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।রোববার(২৪ নভেম্বর) সকালে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে বিকেল পর্যন্ত।জানা গেছে,উচ্ছেদ অভিযানে ১২টি বসতঘর,তিনটি রাজনৈতিক কার্যালয়,একটি সমিল,একটি মাছ বাজার ও ১০৩টি দোকানঘরসহ মোট ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেসব স্থাপনা গড়ে তোলার পেছনে রয়েছেন জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতাকর্মী।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে এ অভিযানে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়।

গণপূর্ত বিভাগ বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী অলিভার গুদা বলেন, বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের তালতলী এলাকায় কয়েক দশক আগে ৯ একর ১৬ শতাংশ জমি অধিগ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর। এক সময় এই জমিতে গণপূর্তের নিজস্ব ইটভাটা ছিল। বিভিন্ন সময় এই জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয় প্রভাবশালীরা। ২০১৫ সালে ৫৮ জন দখলদারের তালিকা তৈরি করে গণপূর্ত অধিদপ্তর।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার(২১ নভেম্বর)গণপূর্তের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।অনেক দখলদার নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নেয়।বাকি স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন।উচ্ছেদ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।

Top