ভারত থেকে বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশ কালে বাংলাদেশি ৩২ নারী-পুরুষ ও শিশু আটক - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

ভারত থেকে বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশ কালে বাংলাদেশি ৩২ নারী-পুরুষ ও শিশু আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩২ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা।তবে এসময় কোন পাচারকারী আটক করতে পারেনি বিজিবি।রোববার (২৪ নভেম্বর) ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ১১ জন নারী, ২ জন হিজড়া ও ১৭ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, খুলনা, সাতক্ষীরা,মাদারীপুর, গোপালগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।
খুলনার সেলিনা আক্তার জানায়, সে তার স্বামীর চিকিৎসার জন্য অবৈধপথে ভারত গিয়েছিল। ফেরার পথে তাদের আটক করা হয়।

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার রাজু জানায়,অভাব অনটনের সংসার কাজের জন্য ভারত গিয়েছিলাম।সেখান থেকে ২ মাস কাজ শেষে ফেরার সময় তাদের আটক করে বিজিবি।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবি ৩২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে। বিজিবি আমাদের কাছে তাদেরকে হস্তান্তর করেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠিয়েছি।

Top