বরিশালবাসীর জন্য পদ্মাসেতু আশীর্বাদ - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

বরিশালবাসীর জন্য পদ্মাসেতু আশীর্বাদ


রফিকুল ইসলাম:বরিশালবাসীর জন্য পদ্মাসেতু আশীর্বাদ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।তিনি বলেন,বরিশালে পদ্মা সেতুর বদৌলতে রেললাইন হচ্ছে।রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি আয়োজিত‘বরিশাল ডে’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,বরিশালে বাই রোডে যেতে হলে মাওয়া ঘাটে বসে থাকতে হয়।ভিআইপি হলে আগেভাগে যেতে পারলেও সাধারণ মানুষের অনেক ভোগান্তি হতো। পদ্মাসেতু হলে বরিশালবাসী দ্রুত সময়ে গন্তব্য পৌঁছাতে পারবে।পূর্তমন্ত্রী বলেন,বরিশাল দেশের অবহেলিত বিভাগ।এই অবহেলিত বিভাগ পদ্মা সেতুর বদৌলতে আর অবহেলিত থাকবে না, রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সড়ক পথের উন্নয়নের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে।এই সময় রেজাউল করিম বলেন, বরিশালে ইকোনমিক জোন হবে বলে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। বরিশালে আরো দুটি বিশ্ববিদ্যালয় হবে। একটি মেডিকেল কলেজও হবে।

Top