বরিশালের দুর্গাসাগর দীঘিতে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে হৃদয় আহমেদ(২৫)নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বরিশালের দুর্গাসাগর দীঘিতে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে হৃদয় আহমেদ(২৫)নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।


পাখি আক্তার:বরিশালের দুর্গাসাগর দীঘিতে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে হৃদয় আহমেদ(২৫)নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।বুধবার(২০ নভেম্বর)দুপুর ১২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার ওই দীঘিতে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ হৃদয় বরিশালের কাউনিয়া হাউজিং এলাকার শাহ আলমের ছেলে এবং আহসানউল্ল্যাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

নিখোঁজ হৃদয়ের বন্ধু হৃদয় খান জানান,তারা দু’বন্ধু মিলে তাদের বান্ধবী ও কলেজছাত্রী রাকিনকে নিয়ে দুর্গাসাগর দীঘি এলাকায় ঘুরতে আসেন।এ সময় দীঘিরপাড়ে বসে আড্ডা দিতে দিতে হঠাৎ করেই দীঘিতে সাঁতার কাটার প্রসঙ্গে কথা শুরু হয়।এ সময় হৃদয় বাজি ধরে যে,সে সাঁতরে দীঘির মাঝখানের টিলায় যাবে আবার সাঁতরে সেখান থেকে ফিরে আসবে।আর এ কাজ করতে পারলে তাকে খাওয়ানো হবে।এরপর জামা-কাপড় পাল্টে হৃদয় দীঘির দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে সাঁতরে যায়।টিলার কাছাকাছি গিয়ে সে আমাদের উদ্দেশ্যে হাতও নাড়ায়। আর এর কিছুক্ষণ পর তার কোনো খোঁজ না পেয়ে আমরা স্থানীয়দের বিষয়টি জানাই।পরে থানা পুলিশ,দীঘি কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় হৃদয়ের সন্ধান চালানো শুরু হয় দীঘিতে।

দীঘির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের কর্মচারী মো.অলি জানান,হৃদয় তার এক বন্ধু ও এক বান্ধবীকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘুরতে আসে।বেলা সাড়ে ১১টার দিকে তারা জানায় হৃদয় দীঘিতে সাঁতার কাটতে নামে এবং তাকে পাওয়া যাচ্ছে না।এ বিষয়ে বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম জানান,ওই যুবকের সন্ধানে দীঘিতে তল্লাশি অভিযান চলছে,তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

Top