অবৈধ পথে অনুপ্রবেশর অভিযোগে বেনাপোল সীমান্তে আটক -৫৪ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

অবৈধ পথে অনুপ্রবেশর অভিযোগে বেনাপোল সীমান্তে আটক -৫৪


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃবেনাপোল সীমান্তে পৃথক অভিযানে একজন পাচারকারী,তিন জন রোহিঙ্গা সদস্য সহ মোট ৫৪ জন নারী পুরুষকে আটক করেছে বিজিব সদস্যরা।বুধবার সকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের পর তাদের আটক করে।পাচারকারী দলের সদস্য আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আবুল কালামের ছেলে।আটককৃতদের বাড়ি বাগেরহাট নড়াইল,যশোর, খুলনা,বরিশাল,মাদারিপুর, ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায়।

অবৈধভাবে ভারত থেকে ফেরত আসাদের মধ্যে ৫ জন শিশু, ১৮ জন নারী ও ৩১ জন পুরুষ। এদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী পুরুষ রয়েছে।৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ পাচারকারী সহ ৫ জনকে এবং শিকড়ী বটতলা নামক স্থান থেকে ২৫ জন নারী পুরুষকে আটক করে। অপরদিকে দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার মোফাজ্জেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়।আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে।বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান,বিষয়টি নিশ্চিত করে বলেছেন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Top