বৃত্তি পাচ্ছেন ৫৯৩ শিক্ষার্থী বরিশালে এইচএসসি পরীক্ষায় - Alokitobarta
আজ : শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বেড়ে ৮০ বছর রাজনৈতিক কর্মসূচিতে নেই, দলকে চাঙ্গা করার উদ্যোগের কথা বলা হলেও বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ন... ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে ইউপি ভোটের সময় নির্ধারণ করতে পারেনি ইসি,নভেম্বরে ভোট হচ্ছে না,রাজনৈতিক দলগুলোর উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে এনবিআরে ১৯১ সহকারী রাজস্ব কর্মকর্তার পদোন্নতি বিচার প্রশাসনে বড় রদবদল সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, নথিতে থাকবে তথ্য রাজধানীর লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নিন তেল আমদানি ঠিক রাখতে তৎপর সরকার, পাঁচ হাজার কোটি টাকা পাচ্ছে বিপিসি

বৃত্তি পাচ্ছেন ৫৯৩ শিক্ষার্থী বরিশালে এইচএসসি পরীক্ষায়


রফিকুল ইসলাম:বরিশাল বোর্ড থেকে ২০১৯ সালে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এইচএসসি)ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৩ শিক্ষার্থীকে ফলাফলের ভিত্তিতে মেধা(ট্যালেন্টপুল)ও সাধারণ বৃত্তি দেওয়া হবে।প্রকাশিত তালিকা অনুযায়ী বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৩২ জন মেধাবৃত্তি ও ৫৬১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাচ্ছেন।

বুধবার(২০ নভেম্বর)বরিশাল শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়,মোট ৩২ জন মেধাবৃত্তি পাচ্ছেন। যারমধ্যে বিজ্ঞান বিভাগের ১৬ শিক্ষার্থী,মানবিক বিভাগের আট শিক্ষার্থী ও ব্যবসায় শিক্ষা বিভাগের আট শিক্ষার্থী রয়েছেন।সাধারণ বৃত্তি পাচ্ছেন ৫৬১ শিক্ষার্থী।যারমধ্যে বিজ্ঞান বিভাগে ১৪০ জন ছাত্র ও ১৪১ জন ছাত্রীসহ মোট ২৮১ জন।মানবিক বিভাগে ৭০ জন ছাত্র ও ৭০ জন ছাত্রীসহ মোট ১৪০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭০ জন ছাত্র ও ৭০ জন ছাত্রীসহ মোট ১৪০ জন শিক্ষার্থী রয়েছেন।

Top